ASANSOL

নাসিক এর পর আসানসোলে ম্যাগনেট ম্যান!

বেঙ্গল মিরর, আসানসোলঃ- নাসিক এর পর পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, নদিয়া ও আসানসোলে দেখা গেল ভ্যাক্সিন নেওয়ার পর শরীর হয়ে যাচ্ছে চুম্বক। আসলে কিন্তু তা নয়। চিকিৎসকদের দাবি এটা অন্য কোনো কারণ। ভ্যাকসিন নেওয়ার পর শরীর চুম্বক হয়ে যাচ্ছে এ ধরনের কোনো কথা নয় এটা পুরোপুরি অসত্য। ভ্যাকসিন এর সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ নেই। শরীর চুম্বক হয়ে যাওয়ার ঘটনা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়।

সোশ্যাল মিডিয়াতে ও টিভি তে দেখার পর সাধারণ মানুষ চেষ্টা করছে আর শরীরের মধ্যে সেঁটে যাচ্ছে চামচ হাতা খুন্তি সহ যাবতীয় ধাতব বস্তু। দেখা যাচ্ছে আসানসোলের সুকান্ত পল্লী অঙ্কুশ কুমার সাউ নামক এক যুবকের শরীর হয়ে গেছে চুম্বক। তার শরীরে চামচ, গাড়ির চাবি যা লাগানো হচ্ছে সবই তার শরীরে সেঁটে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে আসানসোলের রেলপার সুকান্ত পল্লী এলাকায়। অঙ্কুশ জানাই 5 দিন আগে সে কোভ্যকশিন নিয়েছিল এক স্বাস্থ্যকেন্দ্রে।। টিভিতে দেখতে পায় এ ধরনের ঘটনা। দেখে নিজে চেষ্টা করলে তার শরীরে ও একই ঘটনা হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!