ASANSOL

নবান্নের নির্দেশের পরেই পুলিশের তৎপরতা, নাইট কারফিউ কার্যকর করতে বিশেষ অভিযান

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত:
নবান্নের থেকে নির্দেশে আসার পরেই পুলিশের তৎপরতা। করোনার তৃতীয় তরঙ্গের পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় সরকার কর্তৃক কঠোর নির্দেশ দেওয়ার পরে, রাজ্য সচিবালয় থেকে সমস্ত জেলাশাসককে নাইট কারফিউ কঠোরভাবে প্রয়োগের জন্য নির্দেশ জারি করা হয়। এই নির্দেশের পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ নাইট কারফিউ কার্যকর করতে রাস্তায় নামে। হিরাপুর থানা এলাকায় এসিপি প্রতিক রাইয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। সঙ্গে ছিলেন সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল, হীরাপুর থানার অফিসার ইনচার্জ প্রসেনজিৎ রায় ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *