রানীগঞ্জের বাঁশড়ার এসটিডি ক্লাবের পক্ষ থেকে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালিত
বেঙ্গল মিরর, রানীগঞ্জ, প্রিয়রঞ্জন ব্যানার্জি : বুধবার রানীগঞ্জের বাঁশড়ার এসটিডি ক্লাবের পক্ষ থেকে বিগত বছরগুলি ন্যায় এ বছরও শ্রদ্ধার সঙ্গে আদিবাসীদের জল,জমি, জঙ্গল নিয়ে লড়াইয়ের পুরোধা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালিত হয় শ্রদ্ধার সঙ্গে আর সেই দিন 15 ই নভেম্বর প্রাকৃতিক বিপর্যয়ের বিষয় কে লক্ষ্য করে সেই দিন করা যায়নি। বাঁশড়ার এস টি ডি ক্লাবের সদস্যরা আজ স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা জন্মজয়ন্তী উপলক্ষে বাঁশ রা এসটিডি ময়দানে তীর নিক্ষেপ প্রতিযোগিতা আয়োজন করে।














রাজ্যের বিভিন্ন প্রান্তে ও জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মহিলাদের ও এই প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়। তাদের ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে এই প্রতিযোগিতা আরম্ভ হয়। প্রায় 500 জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আমরা সতার আইসি সৌমেন ব্যানার্জি, বাঁশ রা কোলিয়ারির ম্যানেজার মনজুর আলম, বাঁশরা কোলিয়ারির এজেন্ট একে সালুই। প্রতিযোগিতা শেষে প্রথম হয় পুরুষ বাঁকুড়ার জ্যোতি লাল টুডু, মহিলা পাণ্ডবেশ্বর শিবানী মুর্মু। এছাড়াও প্রথম ও দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয়।

