BARABANI-SALANPUR-CHITTARANJAN

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঁধনা পরব উৎসবে আদিবাসী মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সহরাই বাঁধনা পরব উৎসব উপলক্ষে বারাবনি থানার বাঁশপাহাড়ি, কালিধাওড়া,বেল পাহাড়ি, সত্তা,শিবধাওড়া দিগল পাহাড়ী গ্রামের আদিবাসী মহিলাদের হাতে প্রায় ৭ হাজার নতুন শাড়ি তুলেদেওয়া বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ এর নেতৃত্বে।


আদিবাসী দের বড় উৎসব বাদনা উৎসব আর এই বাদনা উৎসবে ছোট থেকে বড় সকলে একসাথে আনন্দে মেতে থাকেন ।আর তাই পশ্চিমবঙ্গের মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সকল ধর্ম ,বর্ন নির্বিশেষে সকলের উৎসবে আনন্দ দিতে বারাবনি বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় এর নির্দেশে জেলা পরিষদের উপাধ্যক্ষ তথা ব্লক সভাপতি মাননীয় অসিত সিংহ এর নেতৃত্বে বারাবনী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরমপুরা শিব মন্দিরে আদিবাসী মহিলাদের সহরায় পরব উপলক্ষে শাড়ি বিতরন করলেন জেলা সভাপতি তথা মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয়, এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতি সহ সভাপতিসুকুমার সাধু মহাশয়, ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় উত্তম মাজি,ও সদস্য সহ বহু কর্মীবৃন্দ।


একইসাথে এদিন বারাবনী ব্লকের কাশিডাঙ্গাও খয়েরবনিতেও আদিবাসী মহিলাদের সহরায় পরব উপলক্ষে শাড়ি বিতরন করা হয় জেলা সভাপতি তথা মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় এর হাত ধরে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত।
এসম্পর্কে বিধান উপাধ্যায় জানান যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বাঁধনা পরব উৎসব পালন করা হয় ধুমধাম করে,তাই তাদের এই পরবে যেনো সবাই নতুন বস্ত্র পরতে পারে তাই বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এই উদ্যোগ নেওয়া হয়।এই প্রসঙ্গে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ জানান সহরাই বাঁধনা পরব উৎসব উপলক্ষে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে প্রায় ৭ হাজার আদিবাসী মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হলো।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!