ASANSOL

মহিলাদের স্বনির্ভর করার জন্য প্রশিক্ষণ

বেঙ্গল মিরর, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আসানসোল পুর নিগমের প্রত্যেক বোরো এলাকায় মহিলাদেরকে পোশাক সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আসানসোল পুরনিগমের বিএনআর অফিসে শুক্রবার থেকে মহিলাদের প্রশিক্ষণ শুরু হলো এখানে উপস্থিত ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী মন্ডল ।

তিনি জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক এলাকায় মহিলাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মহিলারা এই প্রশিক্ষণ নিয়ে স্কুলের বাচ্চাদের ড্রেস তৈরি করবেন। এখানে প্রায় 35 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 14 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত করে মহিলারা নিজে ব্যবসা করে স্বনির্ভর হতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!