ASANSOL

উপনির্বাচনে সিপিএমের প্রার্থী সমর্থনে মোটরসাইকেল ও টোটো রেলি

*বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়* : আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী পার্থ মুখোপাধ্যায়ের সমর্থনে রবিবার সকালে  একটি মোটরবাইক ও টোটো রেলি  হয়। আসানসোলের বার্ণপুরের স্টারলিং হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া এই রেলিতে সিপিএমের  নেতা,কর্মী,সমর্থকরা উপস্থিত ছিলেন। পার্থ মুখোপাধ্যায় আগামী ১২ এপ্রিল বামফ্রন্টের সমর্থনে ভোট দিয়ে নির্বাচিত করার আবেদন জানান। ।

তিনি অভিযোগ করেন যে তৃণমূল এবং বিজেপি উভয়ই একই থালার ও অংশ। শুধুমাত্র তাদের উভয়ের একই নীতির কারণে আজ দেশ ও বাংলার মানুষ কাঁদছে, তিনি বলেন যে যদি আসানসোলের কলকারখানা আবার খুলতে হয়, তাহলে আসানসোল থেকে বামফ্রন্ট প্রার্থীকে সাংসদ করতে হবে। এই রেলি এসবি গরাই রোড হয়ে রামসায়ের ময়দানে এসে শেষ   হয়।
প্রসঙ্গতঃ, রবিবার বিকেলেই প্রচার শেষ হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!