ASANSOL-BURNPUR

বার্ণপুরে দামোদর নদীতে তলিয়ে গেলো এক, উদ্ধারে ডুবুরি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দামোদর নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলো এক কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের ভুতনাথ মন্দিরের কাছে। হিরাপুর থানার বার্ণপুরের রামবাঁধের বাসিন্দা তলিয়ে যাওয়া কিশোরের নাম মহঃ নিশার খান (১৫)। ঘটনার খবর পেয়ে নিশারের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। আসেন তৃণমূলের ব্লক সভাপতি তথা কাউন্সিলর অনুপ মাজি হিরাপুর থানার পুলিশও।

আশপাশের লোকেরা প্রথমে নদীতে নেমে টোটো চালকের খোঁজ শুরু করেন। কিন্তু তারা খুঁজে পাননি। এরপর পশ্চিম বর্ধমান জেলা বিপর্যয় মোকাবিলা বা ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরি দল সেখানে আসে। তারাও তলিয়ে যাওয়া কিশোর খোঁজে নামেন। সন্ধ্যার শেষ খবর, তলিয়ে যাওয়া টোটো চালকের খোঁজ পাওয়া যায়নি। হিরাপুর থানার পুলিশের তরফে এনডিআরএফকে খবর পাঠানো হয়েছে।


জানা গেছে, এদিন বিকেলে হিরাপুর থানার বার্ণপুরের রামবাঁধ এলাকার কয়েকজনকে পুজো উপলক্ষে স্নান করানোর জন্য স্নান করাতে ভুতনাথ মন্দিরের কাছে টোটো করে যান অন্যদিকে মহঃ নিশার খান যার মামার বাড়ি রেলপার এলাকায় ও বাইক নিয়ে আসে। সবাই ভুতনাথ মন্দিরের অদূরে দামোদর নদীতে নেমে স্নান করছিলো। তা দেখে নিশারও দামোদরে স্নান করতে নামে। আচমকাই সবার সামনে সে দামোদর নদীতে তলিয়ে যায়।
পুলিশ ও কাউন্সিলর অনুপ মাজি জানানজানায়, দামোদর নদীতে এখন জল কিছুটা হলেও বেশি আছে। সেই কারণে ঐ টোটো চালক নদীতে নেমে জলের গভীরতা বুঝতে পারেনি। ফলে জলের টানে সে তলিয়ে যায়। তলিয়ে যাওয়া টোটো চালকের খোঁজে ডুবুরি নামানো হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *