West Bengal

সিআইডি এবং বাঁকুড়ার আইজি সহ ৫ জন আধিকারিকের রদবদল


বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : WB IPS TRANSFER : সিআইডি এবং বাঁকুড়ার আইজি সহ পাঁচ জন বদলি। রাজ্য পুলিশের পাঁচ আইপিএস অফিসারের রদবদল করা হয়েছে। সিআইডির আইজি ডঃ প্রণব কুমারকে ব্যারাকপুর এসভিএসপিএর আইজি করা হয়েছে। একইসঙ্গে ব্যারাকপুর এসভিএসপিএ আইজি দেবব্রত দাসকে রেলের আইজি করা হয়েছে। বাঁকুড়া রেঞ্জের আইজি সুনীল কুমার চৌধুরী সিআইডির আইজি নিযুক্ত হয়েছেন। একইসঙ্গে মিরাজ খালিদকে সিআইডি ডিআইজি থেকে বাঁকুড়া রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসিডিডি আরিফ বিলালকে সিআইডির এসএস নিযুক্ত করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!