ASANSOL

আসানসোলে ইসিএল আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ইসিএল আধিকারিক ছিলেন রাঁচির বাসিন্দা

বেঙ্গল মিরের, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোলের ধাদকায় ঝুলন্ত ইসিএল আধিকারিকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য । মৃতদেহ আজ সকালে আসানসোল উত্তর থানার অন্তর্গত ধাদকায় অবস্থিত ইসিএল ট্রানজিট হোস্টেলে ইসিএল আধিকারিক রাহুল সাহা হিসাবে শনাক্ত করা হয় এবং ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে পৌঁছে কাউন্সিলর গৌরব গুপ্তা জানান, তিনি খবর পান যে গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মৃতদেহ পাওয়া গেছে, এখানে আসার পরে কথা হয়েছে, জানা গেছে যে গতকাল ওই আধিকারিক খাবার খেয়ে হোস্টেলে ঘুমানোর জন্য সেখানে যান। আজ সকালে লোকজন যখন তাকে জাগানোর জন্য আসে, তখন সে রুমের দরজা খুলছিলেন না । পরে দেখা যায় তিনি গলায় ফাঁস লাগানো অবস্থায় ভেতরে ঝুলে আছেন। নিহত ইসিএল আধিকারিক রাহুল সাহা ছিলেন রাঁচির বাসিন্দা। যিনি ইসিএল সদর দফতরে কর্মরত ছিলেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!