আসানসোলে ষষ্ঠ বইমেলা ২০২৩ শুরু হলো, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত
উদ্বোধনে দুই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News Today ) আসানসোল দূরদর্শন কেন্দ্রের পাশে পোলো ময়দানে শুক্রবার থেকে শুরু হলো ষষ্ঠ আসানসোল বইমেলা ২০২৩। এই বইমেলার আয়োজন করেছে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিম বর্ধমান জেলা। পরিচালনায় রয়েছে লোকাল লাইব্রেরি অথরিটি। এদিন বিকেলে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই বইমেলার উদ্বোধন করেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ অন্যান্যারা।














দুই মন্ত্রী বর্তমান ডিজিটাল ব্যবস্থার মধ্যেও বই পড়ার উপর জোর দেন। তারা বলেন, মোবাইল ফোনের ব্যবহার বাড়লেও, বই বিক্রি কমেনি। বরং আগের মতো বাড়ছে। বই একটা সমাজ তৈরি করে। মেলা কমিটির তরফে দীপক তলাপাত্র বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে। ৬০ টির মতো প্রকাশনা সংস্থার স্টল থাকছে। এছাড়াও ফুড স্টল করা হয়েছে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
- दो दिनों की भारी बारिश से पांडवेश्वर का विस्तृत इलाका जलमग्न, ग्रामीणों को भारी परेशानी
- দুদিন ধরে ভারী বর্ষণ, জলে ভাসলো পান্ডবেশ্বরের বিস্তীর্ণ এলাকা, সমস্যায় গ্রামবাসীরা
- आसनसोल में 21 जुलाई की तैयारी बैठक “बंगाल में पुलिस राज चल रहा है” दल छोड़ने वालों को जनता स्वीकार नहीं करेगी, कल्याण बनर्जी का भाजपा पर तीखा हमला
- रेत नहीं, विकास ठप! पश्चिम बर्धमान में स्टोन डस्ट से चल रहा निर्माण कार्य काम के अभाव में दूसरे राज्यों की ओर पलायन कर रहे मजदूर
- আসানসোলে ২১ শে জুলাই” র প্রস্তুতি বৈঠক “ বাংলায় পুলিশি রাজ চলছে” দলত্যাগীদের মানুষ গ্রহণ করবে না, বিজেপিকে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের


