ASANSOL

Breaking : আসানসোলে ভরসন্ধ্যার ঘটনা, হোটেল মালিককে এলোপাথাড়ি গুলি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :Breaking: আসানসোলে হোটেল মালিককে এলোপাথাড়ি গুলি করা হল। আসানসোল দক্ষিণ পিপি থেকে সামান্য কিছু দূরে অবস্থিত জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন সেনরেল রোডে হোটেল মীরাতে এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা পৌনে আটটা নাগাদ । দুই বন্দুকবাজ আচমকাই হোটেলে ঢুকে পড়ে। তারা লবিতে সোফায় বসে থাকা হোটেল মালিক অরবিন্দ ভগতকে গুলি করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্তে নেমেছে।পুরো ঘটনাটি ধরা পড়েছে হোটেলে লাগানো সিসিটিভি ক্যামেরায়।



সূত্র মারফত শোনা যাচ্ছে যে হোটেল মালিক অরবিন্দ ভগত যথারীতি তার হোটেলের লবিতে বসে ছিলেন, এমন সময় হঠাৎ বন্দুকধারীরা হোটেলে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। হোটেল ছাড়া অন্য ব্যবসা আছে অরবিন্দ ভগতের।এই ঘটনার পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আসানসোলে গুলিবিদ্ধ হোটেল মালিকের মৃত্যু

রাত দশটা নাগাদ হোটেলে আসেন আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তম। তিনি প্রায় আধঘন্টারও বেশি সময় ধরে হোটেলে ছিলেন। হোটেল কর্মীদের পাশাপাশি তিনি এই ঘটনার তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ নেওয়া হয়েছে। মোট পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে। দূর্গাপুরের বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। একটা বিশেষ তদন্তকারী দল এই তদন্ত করছে। হোটেলের পাশাপাশি আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *