করোনা আক্রান্ত যুবক ভর্তি জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডে, সতর্ক স্বাস্থ্য দপ্তর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় সামান্য পরিমাণে হলেও, চোখ রাঙাচ্ছে করোনা। প্রায় ৬ মাস পরে আবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডে করোনা আক্রান্ত এক যুবককে ভর্তি করা হয়েছে। সোমবার ১৭ এপ্রিল ঐ যুবককে ভর্তি করা হয়েছে বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। একটি অস্ত্রোপচারের আগে আসানসোলের কুলটি থানার বরাকরের বাসিন্দা ঐ যুবকের কিছু পরীক্ষা করানো হয়। তখনই তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরেই সঙ্গে সঙ্গে তাকে আসানসোলে জেলা হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।














এই প্রসঙ্গে জেলা হাসপাতাল সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস এদিন বলেন, রোগী আপাতত সুস্থ রয়েছেন। কোন আশঙ্কার কারণ নেই। আপাতত সমস্ত প্রয়োজনীয় অত্যাধুনিক সরঞ্জামের পাশপাশি ৫০ টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে কোভিড আইসোলেশন ওয়ার্ডে। প্রয়োজনে আরো বেডের ব্যবস্থা করা হবে।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ৪১৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছিলো। তার মধ্যে ১০ জনের করোনা পরীক্ষা পজিটিভ আসে। এর মধ্যে তিনজন দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে আসানসোল জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি এই প্রথম। আসানসোল জেলা হাসপাতালের পাশাপাশি দূর্গাপুর মহকুমা হাসপাতালেও ৮০ টির মতো বেড করোনা চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একইসঙ্গে, প্রয়োজন মতো পরিস্থিতি বিবেচনা করে জেলার অন্য সরকারি, বেসরকারি ও স্বাস্থ্য কেন্দ্রে করোনা চিকিৎসার জন্য বেডের ব্যবস্থা করা হবে।
জেলার স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষের সচেতনতা ও সতর্কতার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।
আরো জানা গেছে, পরিস্থিতির দিকে নজর দেওয়া হচ্ছে। প্রয়োজন মতো বৈঠক করে পদক্ষেপ নেওয়া ও নির্দেশ দেওয়া হবে।
- Asansol : LPG की किल्लत पर फूटा लोगों का गुस्सा, खाली सिलेंडर रखकर सड़क जाम
- আসানসোলে মাদক সহ তিনজন গ্রেপ্তার, দেড় লক্ষ টাকা উদ্ধার
- পাণ্ডবেশ্বরে মর্মান্তিক দুর্ঘটনা , ট্রাফিক ব্যবস্থার গাফিলতিতে সরব স্থানীয়রা
- Asansol: ब्राउन शुगर के साथ तीन गिरफ्तार, डेढ़ लाख नकद बरामद
- Asansol Sikh Welfare Society और Asansol Central Gurudwara Prabandhak Committee द्वारा शहीद दिवस पर विभिन्न आयोजन

