ASANSOL

আসানসোলে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন, বেরলো র‌্যালি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে রবিবার সকালে আসানসোলে শ্রীমা প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে একটি র‌্যালি বার করা হয়।এই র‌্যালিটি জিটি রোডের শ্রীমা কল্যাণ কেন্দ্র থেকে শুরু হয়ে আসানসোল দক্ষিণ থানা, এনএস রোড হয়ে কেন্দ্রে এসে শেষ হয়।


এই প্রসঙ্গে সংগঠনের যুগ্ম সম্পাদক অমর চক্রবর্তী বলেন, আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই উপলক্ষে এই র‌্যালি বের করা হয়েছে। তাতে শ্রীমা প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের দেড় শতাধিক শিক্ষার্থী, কেন্দ্রের শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। এই র‌্যালির মাধ্যমে তিনি বার্তা দিয়ে বলেন যে, এই শিশুরা প্রতিবন্ধী হলেও সমাজের মূলে অবস্থান করে তাদের জীবনকে উন্নত করার সুযোগ দিতে হবে। আমাদের সংগঠন সেই কাজই করছে।
অন্যদিকে, এদিন বিভিন্ন সংগঠন ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!