DURGAPUR

দুর্গাপুরে সন্দীপ পাটিল সম্বর্ধনা দিলেন কীর্তি আজাদ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর :  বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য সন্দীপ পাটিল এবার  ক্রিকেট প্রতিযোগিতায় হাজির হয়ে পুরনো স্মৃতি তুলে ধরলেন সকলের মাঝে। এবারের তৃণমূল প্রার্থীকে কাছে টেনে দাবি করলেন,কীর্তি আমার বহু পুরনো বন্ধু, পুরনো সতীর্থ খেলোয়াড়। শুনেছি প্রার্থী হয়েছেন। রাজনৈতিকভাবে কথাবার্তা না বললেও, বিশ্বকাপ জয়ী খেলোয়াড় হিসাবে কীর্তি আজাদকে অভিনন্দন জানান বিশ্বকাপ জয়ী খেলোয়াড় সন্দীপ পাটিল।

১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৯বলে ২৭ রানের যে ঝড়ো ইনিংস খেলেছিলেন, তাও তুলে ধরলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের ইস্পাত নগরীর নেহেরু ক্রীড়াঙ্গনে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের টেনিস ক্রিকেট প্রতিযোগিতায় উপস্থিত হন সেই বিশ্বকাপ জয়ী খেলোয়ার সন্দীপ পাটিল। ১৯৮৩-র সেই বিশ্বকাপ জয়ী খেলোয়াড়কে, এবার, বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ  উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেন সেই বিশ্বকাপজয়ী খেলোয়াড় সন্দীপ পাটিলকে। এরপরেই কীর্তিকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে দেখা যায় সন্দীপ পাটিলকে।

উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে, সহ বিশিষ্টজনেরা। সন্দীপ পাতিলকে জার্সি, টেনিস বল দর্শকদের দিতেও দেখা যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দীপ পাটিল ,”উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন এই টেনিস খেলা যুব সমাজকে উদ্বুদ্ধ করবে।  খেলার মাঠ খুবই প্রশংসনীয়।  মাঠের ওপর নজরদারি বাড়ানো হলে রঞ্জিত ট্রফি খেলাও হতে পারে।

পরেই সাংবাদিকরা সন্দীপ পাটিলকে প্রশ্ন করেন আপনি কি জানেন, কীর্তি আজাদ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়েছেন? উত্তরে জানান শুনেছি। তবে রাজনৈতিক কোন বক্তব্য রাখেন না। পরে জিজ্ঞাসা করা হয়, কীর্তি আজাদকে কি অভিনন্দন জানাবেন? উত্তরে বলেন কীর্তি আজাদ আমার বহু পুরনো বন্ধু, বহু পুরনো খেলোয়াড়, ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সমস্ত খেলোয়াড়দের প্রতি আমার অভিনন্দন সর্বদাই রয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!