আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গণনার প্রস্তুতি, প্রশাসনিক স্তরে উচ্চপর্যায়ের বৈঠকে কমিশনের পর্যবেক্ষকরা
বেঙ্গল মিরর, আসানসোল রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ সারা দেশের সঙ্গে মঙ্গলবার আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে। সেই গণনার প্রস্তুতি নিয়ে আগের দিন সোমবার সকাল এগারোটায় আসানসোলের সেনরেল রোডের পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে প্রশাসনিক স্তরে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়।














এই বৈঠক নির্বাচন কমিশনের পর্যবেক্ষক পোমমালা সুনীল কুমার (আইএএস) ২৮১ আসানসোল উত্তর এবং ২৮২ কুলটি বিধানসভা, পর্যবেক্ষক ডঃ গণেশ্বর জেনা (আইএএস), ২৮০ আসানসোল দক্ষিণ এবং ২৮৩ বারবানি, পর্যবেক্ষক সুখবীর সিং (এসসিএস), ২৭৮ রানিগঞ্জ এবং ২৭৯ জামুরিয়া ও পর্যবেক্ষক ভি কে জোশী (এসসিএস) ২৭৫ পান্ডবেশ্বর উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক তথা ডিইও ( ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার) এস পোন্নাবলম, এডিএম (জি), এডিএম (জেপি), এডিএম (এলআর), এডিএম (ডি) সহ অন্যান্য নির্বাচনী দপ্তরের আধিকারিকরা। জানা গেছে, এদিনের বৈঠকে নির্বাচন কমিশনের নিয়োগ করা সাতটি বিধান সভার পর্যবেক্ষকরা মঙ্গলবারের গণনা কেন্দ্রের সব প্রস্তুতি ও ব্যবস্থা নিয়ে জেলাশাসক সহ অন্য আধিকারিকদের থেকে খোঁজ খবর নেন।
- প্রেমের সম্পর্কের নামে ১৫ লক্ষ টাকা প্রতারণা, বৃহন্নলার অভিযোগে গ্রেফতার দুর্গাপুরের যুবক
- চারদিন ধরে নেই জল, রাস্তায় নেমে অবরোধ বিক্ষোভ আসানসোল পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের
- দুর্গাপুরে মোটর পার্টসের দোকানে অভিযান, মডিফাইড সাইলেন্সার ব্যবহার আটকাতে তৎপর পুলিশ
- আসানসোল আদালতে চাঞ্চল্য, জাল আধার দিয়ে মামলা তোলার অভিযোগে, আটক লিঙ্কম্যান
- मारवाड़ी ढप कार्यक्रम का आयोजन, फागुन के रंग – उमंग में झूमे लोग


