এথোড়া ওভার ব্রিজের উপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই, এক রাউন্ড ফায়ারিং !
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়ক এথোড়া ওভার ব্রিজের উপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে।জানা যায় রবিবার সকাল সাতটা নাগাদ শেখ উসমান নামক ব্যক্তি নিজের মোটর সাইকেলে করে নিরসা থেকে চন্দ্রচুড়ের কাছে এক ভাটায় কাজে আসছিলেন।ঠিক সেই সময় এথোড়া ওভার ব্রিজের উপর তিনজন ছিনতাই কারী স্প্লেন্ডার প্লাস মোটর সাইকেল নিয়ে তাকে ধাবা করে তার এপাচি মোটর সাইকেলটি দাঁড় করায়।তারপর মোটর সাইকেলের চাবি কেড়ে নেয় ও মোবাইল ফোনটিও কেড়ে নেয়।














এবং শেখ উসমান অভিযোগ করেন ছিনতাইকারীরা তাকে আগ্নেয়াস্ত্র দেখায় ও হওয়ায় এক রাউন্ড গুলি চালায়।ছিনতাইকারীরা তার মোটর সাইকেল ও মোবাইল নিয়ে চম্পট দেয়।ঘটনার অভিযোগ করা হয় সালানপুর থানায়।সালানপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
- দোকানে আগুন, আতঙ্ক এলাকায়
- প্রয়াত আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলার
- আসানসোলে ডিএম অফিসে মনোনয়ন জমা তাপস বন্দোপাধ্যায়, বিধান উপাধ্যায় ও হরেরাম সিংয়ের
- হুডখোলা গাড়িতে মনোনয়ন জমা কুলটির তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের সঙ্গী উজ্জ্বল চট্টোপাধ্যায়
- आसनसोल महावीर स्थान मंदिर सार्वजनीन दुर्गापूजा महावीर अखाड़ा समिति द्वारा हनुमान जन्मोत्सव मनाया गया

