আসানসোলে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় হোটেল কর্মীর মৃত্যু
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক হোটেল কর্মীর। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কের সড়াকডিহি মোড়ের কাছে। আসানসোলের বনসড়াকডিহির বাসিন্দা মৃত হোটেল কর্মীর নাম দীপু পরমানিক (৫৭)। এদিন সকালে আসানসোল জেলা হাসপাতালে হোটেল কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।











পুলিশ সূত্রে জানা গেছে, বনসড়াকডিহি গ্রামের বাসিন্দা দীপু পরমানিক বাড়ির অদূরে ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া সড়াকডিহি মোড়ের কাছে একটি হোটেলে কাজ করতেন। অন্যদিনের মতো মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ তিনি কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য ১৯ নং জাতীয় সড়ক পার করছিলেন। সেই সময় কোন গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ আসে। পরিবারের সদস্যরাও খবর পেয়ে ছুটে আসেন। এরপর আহত হোটেল কর্মীকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
- রানীগঞ্জে রামনবমী শোভাযাত্রার আগেই পুলিশ প্রশাসনের বিশেষ টহলদারি
- গাড়ি সার্ভিসিং সেন্টারে ভয়াবহ আগুন, এলাকায় আতঙ্ক
- Asansol : Ranchi से आ रही बस में 11 किलो गांजा और 66 मोबाइल बरामद
- ट्रेडर वेलफेयर बोर्ड में पश्चिम बर्धमान जिला से जगदीश बागड़ी नियुक्त
- অগ্নিমিত্রা পালের চপ ভাজার পাল্টা, গ্রামের মেলায় ঘুগনি খেয়ে প্রচারে কুলটির তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক

