KULTI-BARAKAR

কুলটিতে অনুপ্রেরণা আবৃত্তি শিবির, প্রতিভাদীপ্ত নৃত্যকলা কেন্দ্র ও উড়ান কালচারাল ড্যান্স গ্রুপের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ*  আসানসোলের কুলটির তিন জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন  ” অনুপ্রেরণা আবৃত্তি শিবির” , ” প্রতিভাদীপ্ত নৃত্য কলা কেন্দ্র”  ও ” উড়ান কালচারাল ড্যান্স গ্রুপের ” ছাত্র ছাত্রীদের নিয়ে রবিবার যৌথ উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো কুলটি নিউরোড ‘ আভাস ভবনে ‘। ৭২ জন ছাত্রছাত্রীর সমন্বয়ে আবৃত্তি, নাচ ও গানের রকমারি চোখ ধাঁধানো অনুষ্ঠানে সকল দর্শকের মন জয় করে নেয়।


এই বার্ষিক অনুষ্ঠানে নীলাচল চট্টরাজ ( বিশিষ্ট কবি, বাচিক শিল্পী ও সংগঠক – কলকাতা নিউটাউন ) , ড: অম্বিকা ভান্ডারী (বিশিষ্ট মনিপুরী ও কথাকলি নৃত্যশিল্পী) ,  ড: সৌম্য ভৌমিক (প্রেসিডেন্সি কলেজের অতিথি অধ্যাপক এবং বিশিষ্ট গৌড়ীয় নৃত্য শিল্পী – কলকাতা) ,  গীতা বিশ্বাস (বিশিষ্ট আবৃত্তিকার ও সঞ্চালক – কলকাতা), সুমিত গাঙ্গুলী ( বিশিষ্ট চিত্রশিল্পী – আসানসোল) , স্বপন চক্রবর্তী ( বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্যাভিনেতা পরিচালক ও সমাজসেবী) , রবি শংকর চৌবে (বিশিষ্ট সমাজসেবী) , সব্যসাচী চট্টোপাধ্যায়, গুরমিত সিংহ ও কুলটি – আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
ডঃ অম্বিকা ভান্ডারী এবং ডঃ সৌম্য ভৌমিক ও সহ শিল্পীবৃন্দের অনুষ্ঠান বিশেষভাবে মানুষের নজর কাড়ে। এই তিন সাংস্কৃতিক সংস্থার ছাত্র-ছাত্রীদের প্রত্যেকটি উপস্থাপনা আলাদা করে প্রশংসার দাবি রাখে।


অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়  নীলাচল চট্টরাজ, ডঃ অম্বিকা ভান্ডারী, ডঃ সৌম্য ভৌমিক,  গীতা বিশ্বাস,  সুমিত গাঙ্গুলী, রবি শংকর চৌবে ও  স্বপন চক্রবর্তীকে।
তিন সংস্থার কর্ণধার অপর্ণা মজুমদার, প্রণতি সেনগুপ্ত ও শ্রীরূপা শেঠ সকলকে ধন্যবাদ জানিয়ে কুলটির সাংস্কৃতিক আবহকে এইভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য আগামী দিনেও সৃজনশীল আরো কাজ করে যাবেন এই অঙ্গীকারের কথা জানান।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!