হারিয়ে যাওয়া মোবাইল ও সাইবার প্রতারণার টাকা উদ্ধার করে ফেরত দিল পাণ্ডবেশ্বর থানার পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি,পাণ্ডবেশ্বর : হারিয়ে যাওয়া মোবাইল ও সাইবার প্রতারণার টাকা উদ্ধার করে ফেরত দিল পাণ্ডবেশ্বর থানার পুলিশ । শুক্রবার “ফিরে পাওয়া” প্রকল্প-এ উদ্ধার হওয়া টাকা ও মোবাইল ফেরত দিতে পুলিশের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । এদিন বিকেলে অনুষ্ঠানটি হয় পাণ্ডবেশ্বর থানার সংলগ্ন একটি বেসরকারি প্রেক্ষাগৃহে । উপস্থিত ছিলেন থানার ওসি রাহুল মন্ডল,ডিসি অভিষেক গুপ্তা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ।














এদিনের অনুষ্ঠানে ৩৫ টি মোবাইলের পাশাপাশি ফেরত দেওয়া হয় সাইবার প্রতারণার শিকার হওয়া ১৫ জন ব্যক্তিকে ৫ লক্ষ ৩০ হাজার ৩৩২ টাকার চেক । সাম্প্রতিক কালে পাণ্ডবেশ্বর থানার বিভিন্ন এলাকা থেকে এইসব মোবাইল গুলি হারিয়ে যায় । সেই সাথে সাইবার প্রতারণার শিকার হয়ে টাকা গায়েব হয় বেশ কয়েকজনের । অনেকেই থানায় অভিযোগ দায়ের করেন । তদন্ত নেমে পুলিশ ৩৫ টি মোবাইল ও সাইবার প্রতারণার ৫ লক্ষ ৩০ হাজার ৩৩২ টাকা উদ্ধার করে । এদিনের “ফিরে পাওয়া” অনুষ্ঠানে সেগুলি আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ।
- বার্নপুরে স্কুল তৈরি বন্ধ করলেন এলাকার বাসিন্দারা, নিম্নমানের কাজের অভিযোগ
- কুলটিতে ডঃ ভীমরাও আম্বেদকরের মূর্তি বসানো নিয়ে তৃণমূল ও বিজেপির চাপানওতোর
- আসানসোল আদালতে সাজা, বারাবনিতে নিরাপত্তারক্ষীর উপরে হামলার ঘটনা, দোষী সাব্যস্তর সশ্রম কারাদণ্ড
- सृष्टिनगरवासियों द्वारा निशान शोभायात्रा का आयोजन, जय श्रीश्याम से गूंजा शहर
- Badsha Syndicate के मामा – भांजा के मोबाइल से ईडी को मिले महत्वपूर्ण सुराग


