ASANSOL

সুধা হেলথকেয়ার এবং ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে তৃতীয় বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন, উদ্বোধন করলেন জেলাশাসক, উপস্থিত ছিলেন মন্ত্রী

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : সারা রাজ্যে জুড়ে বিশেষত পশ্চিম বর্ধমান জেলা সহ আসানসোল শিল্পাঞ্চলের রক্ত সংকট মেটাতে বিভিন্ন সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন। রক্ত আন্দোলনের সংগঠন ছাড়াও কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানও হাত বাড়িয়ে দেন। সেইমতো রবিবার আসানসোল বিএনআর মোড়ে সুধা হেলথ কেয়ার পক্ষ থেকে তৃতীয় বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাবালাম এস, আই.এ.এস। জেলাশাসক এই অনুষ্ঠানের জন্য সুধা হেলথ কেয়ারের সাথে যুক্ত ভাস্কর নারায়ন গড়াই সহ পুরো টিমকে অভিনন্দন জানান। তিনি বলেন এই ধরনের হেলথকেয়ার এবং ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে গ্রীষ্মের মরশুমে যেখানে জেলা হাসপাতালে রক্তের বিপুল চাহিদা রয়েছে যখন এমন রক্তদান শিবিরের আয়োজন করা হয় তা সমাজের কাছে একটি একটি বিশেষ বার্তা বহন করে।

জেলাশাসকের পাশাপাশি বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ভাস্কর নারায়ণ গড়াই, কাশীনাথ গড়াই, আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের মেডিক্যাল অফিসার ডা: সঞ্জিত চ্যাটার্জী, বিশিষ্ট ব্যবসায়ী বিজয় শর্মা, রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধর, আইএমএ আসানসোলের প্রেসিডেন্ট ডা: একে পান, সিএ প্রদীপ ঘটক প্রমুখ। অনুষ্ঠান চলাকালীন ভাস্কর নারায়ণ গড়াই মন্ত্রী মলয় ঘটককে স্বাগত জানান এবং তাকে ফুলের তোড়া ও উত্তরী পরিয়ে সম্মান জানান। মন্ত্রী মলয় ঘটক অনেক রক্তদাতাকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেন। এই রক্তদান শিবির থেকে প্রায় ৪১ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদান শিবিরে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, এই গ্রীষ্মের মরসুমে রক্তের ঘাটতি ও সংকট মেটানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যা প্রশংসনীয়।

ওই সংগঠনের কর্ণধার ভাস্কর নারায়ণ গড়াই বলেন, আজকে সুধা হেলথ কেয়ারের উদ্যোগে তৃতীয় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তাদের সংগঠনের উদ্দেশ্য সবসময়ই সামাজিক দায়িত্ব পালন করা। তাই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যাতে মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা তৈরি হয়।তারা জানান, সুধা হেলথকেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন অন্তর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। তার এই প্রচেষ্টায় জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক, মন্ত্রীসহ প্রশাসনের প্রতিটি স্তরের সহযোগিতা পাচ্ছেন যার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানাতে চান।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!