BARABANI-SALANPUR-CHITTARANJAN

হিন্দুস্তান কেবলস পরিদর্শনে শিল্প দপ্তরের টিম

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দীর্ধ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে হিন্দুস্তান কেবেলস কারখানা
আর এই বন্ধ কারখানা সহ ফাঁকা জমি পরিদর্শনে
শুক্রবার সকালে এলেন পশ্চিমবঙ্গ শিল্প দপ্তরের উচ্চ পদাধিকারীরা।এদিন তারা হিন্দুস্তান কেবেলসের অফিস, কারখানা,বৃদ্ধাশ্রম সহ বন্ধ থাকা স্কুল,ময়দান গুলি  সরজমিনে পরিদর্শন করে দেখেন।

সূত্রের খবর এখানে দ্রুত নতুন শিল্প আসতে পারে।এদিন পরিদর্শনে আসেন শিল্প দপ্তরের স্পেশাল সেক্রেটারি,এডিশনাল সেক্রেটারি এবং আসানসোল ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক,সালালপুর
বি এল এল আর ও অফিসের প্রতিনিধিরা।জানা যায় ৯৪৭.২৭ একর জমি রয়েছে হিন্দুস্তান কেবেলসে।তবে কিছু জমি দখল হয়ে যাওয়ার পরেও এখনো অনেক জমি পড়ে রয়েছে।তাতে দ্রুত নতুন কোনো শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বলে খবর।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!