ASANSOL

“লিজেন্ডস অফ বেঙ্গল” এক্সক্লুসিভ ফ্যামিলি রেস্টুরেন্টের উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলের বার্নপুর রোডে পুলিশ লাইনের কাছে অবস্থিত হোটেল ইস্পাত ইন্টারন্যাশনালের লিজেন্ডস অফ বেঙ্গল রেস্তোরাঁটি এখন আধুনিকভাবে সজ্জিত এবং একটি মাল্টিকুইজিন ফ্যামিলি রেস্তোরাঁয় পরিণত হয়েছে। হোটেল ও রেস্তোরাঁর কর্ণধার হিমাদ্রি মুখার্জির মা তুষারিকা মুখোপাধ্যায় এবং বাবা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় এটি উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন উপস্থিত ছিলেন হিমাদ্রী মুখার্জির ভাই নীলাদ্রি মুখার্জী। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন আসানসোল দক্ষিণ পিপি এর ওসি সঞ্জীব দে, হীরাপুর থানার অফিসার ইনচার্জ সৌমেন্দ্র সিং ঠাকুর, শান্তনু অধিকারী প্রমুখ।

মৃত্যুঞ্জয় মুখার্জি ও তার পুত্র হিমাদ্রি মুখার্জি জানান, “লিজেন্ডস অফ বেঙ্গল” একটি এক্সক্লুসিভ পারিবারিক রেস্তোরাঁ। এখানে গ্রাহকদের বিশ্বমানের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। রেস্টুরেন্টের ডেকোরেশনও করা হয়েছে খুব ভালো। এখানে গ্রাহকরা তাদের পরিবারের সাথে সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *