KULTI-BARAKAR

মোবাইল দোকানে চুরি, লক্ষাধিক টাকার জিনিস পত্র নিয়ে চম্পট

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত কল্যানেশ্বরীতে অর্ক টেলিকম এন্ড স্টুডিও ফ্লস ভিশন নামক এক দোকানে চুরির ঘটনা ঘটে।জানা যায় রবিবার রাতে বন্ধ দোকানের ছাদ ফুটো করে বেশ কয়েক জন দুষ্কৃতী দোকানে প্রবেশ করে লুঠ চালায়।প্রায় দু লক্ষ টাকার জিনিস পত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে।তবে চোর বা চুরি যাওয়া জিনিসপত্রের খোঁজ এখনো মিলেনি বলে জানা যায়।

তবে দোকানের মালিক জয়ন্ত সেন জানান রবিবার সন্ধ্যায় তার নিজের শরীর খারাপ থাকায় তিনি দোকান খোলেননি।সোমবার সকালেই দোকান খুলে দেখেন।দোকানের ছাদে ফুটো।জিনিস পত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে।সমস্ত দামি দামি জিনিস পত্র নেই।প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাকে।চোরেরা দোকানের ছাদ কেটে প্রায় দামি দামি মোবাইল ফোন,ক্যামরা,হেডফোন,সিম কার্ড,লেপটপ সহ আরো অনেক জিনিস পত্র নিয়ে গিয়েছে বলে জানান জয়ন্ত বাবু।তিনি আরো বলেন চোরেরা তার দোকানের মোবাইল ফোনে সিম কার্ড দিয়ে ব্যাবহার করছেন।তবে এমন চুরির ঘটনার জেরে আতঙ্কে রয়েছে কল্যানেশ্বরী অঞ্চলের ব্যাবসায়ীরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!