ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে হাতুড়ি দিয়ে স্ত্রীকে থেতলে হত্যা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : পারিবারিক বচসা যে এরূপভাবে মর্মান্তিক পরিণতি ঘটাতে পারে তা অনেকটা ভাবিয়ে তুলল রানীগঞ্জের শিশুবাগান এলাকার বাসিন্দাদের। জানা গেছে এক স্বামী তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে মর্মান্তিক পরিণতি ঘটায়। রানীগঞ্জের শিশু বাগান এলাকায়, শুক্রবার দুপুরে ঘটা এই ঘটনা কি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এখনও এই মুহূর্তে ওই এলাকাটি আগলে রেখেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায় বছর ৩৫ এর শিল্পা শর্মা কে শুক্রবার দুপুরে তার স্বামী বছর ৪০ এর গুড্ডু শর্মা বাড়িতে একা পেয়ে এক রুমে আটকে, পারিবারিক বচসার জড়ায় তার মাথায় হাতুড়ি দিয়ে বারংবার আঘাত করে মর্মান্তিক পরিণতি ঘটিয়ে দেয়।

এই ঘটনায় চিৎকার চেঁচামেচি শুনে পাড়া-প্রতিবেশীরা ঘটনার স্থলে গিয়ে দেখতে পাই ভয়াবহ অবস্থায় পড়ে রয়েছে শিল্পা, এরপরই স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দিলে, রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুড্ডু শর্মা কে আটক করে। জানা গেছে কর্মহীন গুড্ডু দীর্ঘদিন ধরে নিজের স্ত্রী শিল্পার সঙ্গে নানান কারণে অশান্তিতে জড়িয়ে পড়তেন। ঝগড়া তাদের মধ্যে নিত্যনৈমিত্তিক বিষয় ছিল, তবে এদিন কি কারনে এ রূপ নিশংস ভাবে হাতুড়ি দিয়ে সে এই মর্মান্তিক ঘটনা ঘটালো,  তা নিয়ে কোন জবাব উঠে আসেনি। সমস্ত এই ঘটনাকে ঘিরে পুলিশ প্রশাসনের বিশেষ দল দ্রুত ঘটনার ফলে পৌঁছে, ওই এলাকাটিকে শীল করে দেয় । জানা গেছে এই ঘটনার তদন্তের জন্য আসছে বিশেষ ফরেনসিক দল।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!