KULTI-BARAKAR

চিনাকুড়িতে শুট আউট এর ঘটনার ঘটনাস্থল তদন্তে ACP, এখনও অধরা দুষ্কৃতী

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :- আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত চিনাকুড়িতে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যানের বাড়ির সামনেই চলল গুলি। গত কাল শুক্রবার রাত ৯ টায় কুলটির চিনাকুড়ি 9/10 এলাকায় দুষ্কৃতীর গুলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তি।গুলিবিদ্ধ ব্যক্তি এখন চিকিৎসাধীন।গুলিবিদ্ধ ব্যক্তির নাম কৃষ্ণা নোনিয়া, চিনাকুড়ি নোনিয়া বস্তির বাসিন্দা।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

খবর পেয়ে ঘটনাস্থলেই কাল রাত থেকে মোতায়েন রয়েছে পুলিশ। আজ দুপুর ১টায় ঘটনাস্থল পারিদর্শ করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কুলটি sk জাভেদ আহমেদ সঙ্গে কুলটি থানার ভারপ্রাপ্ত অধিকারী কৃষ্ণেন্দু দত্ত, নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অখিল মুখার্জি। তবে ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তদন্ত নেমেছে কুলটি থানা পুলিশ

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *