ASANSOL

বারাবনিতে মর্মান্তিক পথ দূর্ঘটনা, বেপরোয়া ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী ভাইয়ের মৃত্যু, আহত দাদা

বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, ২০ অক্টোবরঃ বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো সাইকেল আরোহী ভাইয়ের। এই ঘটনায় আহত হয়েছে দাদা । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যে ছটা নাগাদ আসানসোলের বারাবনি থানার গৌরান্ডীর কাছে ভাটাস কোলিয়ারি এলাকায়। মৃত সাইকেল আরোহী কিশোরের নাম ধরম রুইদাস (১৪)। আহত কিশোরের নাম বিষ্ণু রুইদাস ( ১৮)। মৃত দুই কিশোর সম্পর্কে দাদা ও ভাই। তাদের বাড়ি বারাবনি থানার পানুরিয়ার গৌরান্ডিতে।


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যে ছটা নাগাদ আসানসোলের বারাবনির বাসিন্দা সম্পর্কে দাদা ও ভাই ধরম রুইদাস ও বিষ্ণু রুইদাস সাইকেল করে আসানসোল – গৌরান্ডি রোড দিয়ে আসছিলো সেই সময় বারাবনি থানার ভাটাস কোলিয়ারির কাছে বেপরোয়া ভাবে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ও পরিবারের সদস্যরা এলাকায় আসে। দুজনকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

সেখানে এমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে ধরম রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন। আহত বিষ্ণু রুইদাসকে জেলা হাসপাতালে মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মৃত কিশোরের দেহের ময়নাতদন্ত হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!