নদীর জলে তলিয়ে যাওয়া তবলা শিল্পীর মৃতদেহ ৮ দিন পর উদ্ধার হল
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : ৮ দিন পর অবশেষে নদী থেকে উদ্ধার হল নিখোঁজ তবলা শিল্পী দেবাশীষ দত্তের মৃতদেহ । শনিবার সন্ধ্যেবেলায় দেহটি উদ্ধার হয় । থানাতে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন । ১৮ই অক্টোবর শুক্রবার রাতে দুর্গাপুরে একটি সংগীত অনুষ্ঠান শেষে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন অন্ডালের রামপ্রসাদপুর এলাকার বাসিন্দা তবলা শিল্পী দেবাশীষ দত্ত (৫৭) । কিন্তু ওই দিন তিনি বাড়ি না ফিরে আসায় পরদিন সকালে তার খোঁজ শুরু হয় । গোপালমাঠ থেকে শ্রীরামপুর আসার রাস্তায় সিঙ্গারণ নদীর ব্রীজের আছে দেবাশীষ বাবুর পরিত্যক্ত স্কুটি উদ্ধার হয় ।














স্থানীয় মানুষের ধারণা হয় কোন কারণে নদীর জলে তলিয়ে গেছেন তিনি । খবর পেয়ে নদীতে তল্লাশি শুরু করে প্রশাসন । আনা হয় প্রশিক্ষিত ডুবুরির দল । ড্রোন উড়িয়ে নদী সংলগ্ন আশপাশ এলাকাতেও চলে খোঁজ । কিন্তু কোন সাফল্য মেলেনি তাতে । এরপর আলাদাভাবে নৌকাতে করে নিখোঁজ দেবাশীষ বাবুর খোঁজ শুরু করে স্থানীয়রা । অবশেষে শনিবার সন্ধ্যাবেলায় মিলল সফলতা । ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রাই মানা এলাকায় নদী থেকে উদ্ধার হয় নিখোঁজ দেবাশীষ বাবুর দেহ । উদ্ধারের পর দেহটি নিয়ে আসায় অন্ডাল থানাতে । সেখানে পরিবারের সদস্যরা দেবাশীষ বাবুর দেহটি শনাক্ত করে ।
- BJP की परिवर्तन यात्रा, अर्जुन मुंडा का तृणमूल पर हमला
- BJP परिवर्तन यात्रा पर हमला, वाहनों में तोड़फोड़, आरोप-प्रत्यारोप
- ADPC CP को शौर्य पदक देने की मांग, सीएम से अनुरोध
- West Bengal Governor से सीवी आनंद बोस का इस्तीफा
- পুলিশের সামনেই বিজেপির পরিবর্তন যাত্রায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী, বারাবনিতে উত্তেজনা





