KULTI-BARAKAR

বেসরকারিকরণ বিরোধী গণমঞ্চের আহ্বানে ইসিএল এর  সোদপুর এরিয়া অফিসে বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল : আজ বেসরকারিকরণ বিরোধী গণমঞ্চের আহ্বানে আসানসোলের ইসিএল এর  সোদপুর এরিয়া অফিসে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল।মঞ্চের পক্ষ থেকে সোদপুর এরিয়ার চারটি কয়লাখনির বেসরকারিকরণের চুক্তি বাতিল করে চিনাকুড়ি ৩,দুবেশ্বরী সহ চারটি কোলিয়ারিতে উৎপাদন ইসিএলকে করার দাবি জানানো হয়।একই সঙ্গে কয়লা সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণের বিরুদ্ধে যৌথ আন্দোলনের আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন মঞ্চের তরফে মানিক সমাদ্দার,কীর্তন কোটাল,সুদীপ্তা পাল,গৌতম মন্ডল,ইস্কো মজদুর ইউনিয়নের সৌমেন্দু গাঙ্গুলি,গ্রাম কমিটির পক্ষে জগাই মাহাতো।মঞ্চের পক্ষে সভা পরিচালনা করেন কল্যাণ মৌলিক। সভা শেষে ইসিএল কর্তৃপক্ষকে মঞ্চের তরফে স্মারকলিপি প্রদান করা হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!