BARABANI-SALANPUR-CHITTARANJAN

দিন দুপুরে চিত্তরঞ্জনে কোয়াটারের দরজার তালা ভেঙে চুরি

বেঙ্গল মিরর, কাজল মিত্র:- দিন দুপুরে কোয়াটারের দরজার তালা ভেঙে চুরি করে চোরের দল দেখিয়ে দিল চিত্তরঞ্জন কতটা সুরক্ষিত। ঘটনাটি আজ দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঘটনা বলেই জানা গেছে। জানা যায় চিত্তরঞ্জন এর সিমজুড়ি এলাকার ৮৫ নম্বর রাস্তার এগারোর বি.আর বিচিত্রা সিংহের বাড়ির ঘটনা।বিচিত্রা বাবু পেশায় আরপিঅফ অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্স কাজ করেন। কয়েক দিনের জন্য তিনি নিজের গ্রামে যান বলেই জানা গেছে। এবং তার ওই ফাঁকা কোয়ার্টারে একজনকে দেখভাল করার দায়িত্বও দিয়ে গেছেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় আজ দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ ওই ব্যক্তি বিচিত্রা বাবুর কোয়াটারে তালা লাগিয়ে বাইরে যান। যখন ফিরে আসেন তখন দেখেন কোয়ার্টারের তালা ভাঙা। চোরের দল ঢুকে চুরি করেছে সব, যেহেতু তিনি বিচিত্রাবাবু একাই থাকতেন সেহেতু বিশেষ কিছু না থাকলেও আলমারিতে ১৫ হাজার টাকার মত ছিল বলেই উপস্থিত মানুষের মুখে শুনতে পাওয়া যায়। কিন্তু ঘটনা হলো সিমজুড়ি ৮৫ নম্বর রাস্তার যেটাকে মেন রোড বলা হয় মানুষের আনাগোনা সর্বদাই সেই রকম রাস্তায় এই চুরি বা এই দুঃসাহসিকতা কিভাবে দেখানো হলো,তাতে সরাসরি চিত্তরঞ্জনের সিমজুড়ি এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়ল চিত্তরঞ্জন পুলিশ ও রেলওয়ে আরপিএফ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!