RANIGANJ-JAMURIA

কয়লা পরিবহনের গাড়ির ধাক্কায় মৃত যুবক, ভাঙচুর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : ( Road Accident at ECL Mines ) কয়লা খনির অভ্যন্তর দিয়ে যাওয়ার সময় কয়লা পরিবহনের গাড়ির ধাক্কায় এক এক যুবকের মর্মান্তিক পরিণতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জামুরিয়া থানার কেন্দা  ফাঁড়ি এলাকার নিউ কেন্দা ওসিপিতে, কয়লা খনির মধ্যে দাঁড়িয়ে থাকা বেশ কিছু যানবাহনে এদিন উত্তেজিত জনতা ভাঙচুর চালায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় শুক্রবার বেলা প্রায় তিনটে নাগাদ ওই যুবক স্নানের জন্য রাস্তা পারাপার করতে গেলে সেই যুবকের মর্মান্তিক পরিণতি ঘটে। আকস্মিক ঘটা এই ঘটনার খবর চাউড় হতেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় খনি চত্বরে।

ঘটনা প্রসঙ্গে জানা যায় শুক্রবার দুপুর তিনটে নাগাদ বছর ১৯ এর  সমীর রুইদাস সেখানের খোলা মুখ খনির রাস্তা দিয়ে পুকুরে স্নান করতে যাচ্ছিলেন বলেই দাবি, আর সেই সময়ই একটি কয়লা খনির পাথর বোঝায়, দশ চাকার ডাম্পার তাকে ধাক্কা মারে বলেই দাবি। আর এই ঘটনার প্রেক্ষিতে তার মর্মান্তিক পরিণতি হয়। সেই মুহূর্তে এই বিষয় লক্ষ্য করে, এলাকার বাসিন্দারা বেপরোয়া গাড়ি চলাচলের অভিযোগ তুলে ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে ও এ ধরনের অব্যবস্থাকে সঠিক করার দাবি তুলে, বিক্ষোভ দেখায় খনি চত্বরে। স্থানীয়দের দাবি নিরাপত্তার কোন ব্যবস্থা গ্রহণ করেনা কয়লা খনি কর্তৃপক্ষ, যে কারণেই এই ঘটনা বলেই দাবি তাদের।

এদিনের এই ঘটনায় উত্তেজিত জনতা খনি চত্বরে থাকা প্রায় ২৫ থেকে ৩০ টি গাড়িতে ভাঙচুর চালায় বলে জানা গেছে। এই ঘটনার প্রেক্ষিতে সেই মুহূর্তে যেকোনো রূপ উত্তেজনাময় পরিস্থিতি মোকাবেলার জন্য, ইসিএল এর নিরাপত্তা রক্ষীদের সাথেই পুলিশের বিশাল বাহিনী, ঘটনাস্থলে হাজির হয়। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন নিরাপত্তার বিষয়টি তারা খতিয়ে দেখে কি ঘটনা ঘটেছে তা নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। তারাও দাবি করেন রাস্তা পারাপারের সময় ঘটে এই ঘটনা। এদিনের এই ঘটনার পর যেকোনো রূপ উত্তেজনাময় পরিস্থিতি মোকাবেলার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ক্যাম্প।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!