RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের অশোক পল্লী এলাকায় সরকারি কুয়েতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বৃদ্ধ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের ৯৩ নম্বর ওয়ার্ডের অশোক পল্লী এলাকায় এক সরকারি কুয়েতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো বছর ৬৫ সেই এলাকারই বাসিন্দা প্রবীর নাগের। স্থানীয়রা দীর্ঘক্ষণ ওই ব্যক্তির খোঁজ তল্লাশি করে তার খোঁজ না পেয়ে সেই এলাকারই সরকারি কুয়েতে তাকে পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের সহায়তায় খোঁজ করার সময় পাওয়া গেল তার নিথর দেহ।

স্থানীয় এলাকার মানুষজনেদের দাবি দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি স্নায়ুজনিত অসুস্থতার কারণে অথর্ব হয়ে বাড়িতে ছিলেন। ইদানিং তার নিত্যদিনের কাজ করতে গিয়েও অসুবিধা হচ্ছিল বলেই দাবি এলাকাবাসীর। ফানি এলাকার বাসিন্দারা দাবি করেন সম্ভবত সে কারণেই নিজের শারীরিক অসুবিধের কথা মাথায় রেখে এরূপ চরম সিদ্ধান্ত নিয়ে যান তিনি। এদিনের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন ওই ওয়ার্ডের পাশের ওয়ার্ড কাউন্সিলর তথা রাণীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব, তিনি এদিন তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এদিনের এই আকস্মিক ঘটাঘটনায় হতচকিত সকলে। এদিন পুলিশ ওই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!