DURGAPUR

ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ কেন্দ্রীয় সরকার প্রতিহিংসা মূলক রাজনীতি চরিতার্থ করার স্বার্থে ন্যাশানাল হেরাল্ডের ৭০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা মামলা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নামে মিথ্যা মামলায় চার্জশিট দিয়েছে। এর বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের এই প্রতিহিংসামুলক আচরণের প্রতিবাদ বুধবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা আনন্দ মাধবজীর উপস্থিতিতে দূর্গাপুর প্রান্তিকা বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি হয়। এই কর্মসূচিতে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।


এই বিক্ষোভ অন‍্যান‍্যদের মধ্যে প্রবীণ নেতা সুদেব রায়, তপন সিনহা, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখোপাধ্যায় , জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা সোশাল মিডিয়া সেলের চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী সহ জেলা ও ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!