ASANSOL

আসানসোলের যুবকের দামোদর নদীতে স্নানে নেমে জলে ডুবে মৃত্যু

বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দামোদর নদীতে আবারও দুর্ঘটনা। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের ভুতনাথ মন্দিরের কাছে। আসানসোল দক্ষিণ থানার আসানসোল পুরনিগমের ৫০ নং ওয়ার্ডের এসবি গরাই রোডের চেলিডাঙ্গার নজরুল পল্লীর বাসিন্দা মৃত যুবকের নাম অনুরাগ শর্মা (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে আসানসোলের চেলিডাঙ্গার জনা ৭/৮ জন যুবক বার্নপুরে ভুতনাথ মন্দিরের অদূরে দামোদর নদীতে স্নান করতে যায়। তারমধ্যে ছিলো নজরুল পল্লীর অনুরাগ শর্মা। দুপুরের দিকে তারা নদীতে নামে। সেই সময় কোনভাবে জলের টানে অনুরাগ ডুবে যায়। তার বন্ধুরা অবশ্য বেঁচে যায়। খবর পেয়ে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। ঘটনাস্থলে আসে হিরাপুর থানার পুলিশ। বাড়ির লোকেরাও খবর পেয়ে এলাকায় আসেন। এরপর পুলিশের এলাকার বাসিন্দাদের সাহায্যে তল্লাশি করে দুপুর তিনটে নাগাদ নদী থেকে অনুুরাগকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে । সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে যুবককে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে জেলা হাসপাতালে আসেন ওয়ার্ড কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। পরে যুবককে আবারও জেলা হাসপাতাল থেকে আসানসোলের সেনরেল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে জানান। এরপর সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ যুবককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশ জানায়, দামোদর নদীতে স্নান করতে নেমে অসাবধানতার কারণে জলে ডুবে যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। প্রসঙ্গতঃ, দিন দশেক আগে বার্নপুরের ভুতনাথ মন্দির সংলগ্ন এলাকায় দামোদর নদীতে আরো একটি ঘটনা ঘটেছিলো। সেই ঘটনায় একইভাবে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে নদীর জলে ডুবে বার্নপুরের নরসিংবাঁধ এলাকার বাসিন্দা দুই কিশোরের মৃত্যু হয়েছিলো।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!