আসানসোল ডিএভি মডেল স্কুলের পড়ুয়াদের নজরকাড়া রেজাল্ট
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের ডিএভি মডেল স্কুলের পড়ুয়ারা ২০২৫ সিবিএসই দশম এবং দ্বাদশ পরীক্ষায় নজরকাড়া রেজাল্ট করেছে। এই বছর প্রথমবার এই স্কুলের পড়ুয়ারা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছিল।
এদিন রেজাল্ট বেরোনোর পরে স্কুলের প্রিন্সিপাল অমিত দাস বলেন, দশম শ্রেণীর পরীক্ষায় মোট ২৬৮ জন পড়ুয়া ছিল। তারমধ্যে ৬০ জন পরীক্ষার্থী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। ৯৯ শতাংশ নম্বর পেয়ে স্কুলের শীর্ষে রয়েছেন মোনামি পাত্র। তার পরে ৯৮.৬ শতাংশ পেয়ে অহনা সেন, ৯৮.৪ শতাংশ পেয়ে সৃজিতা ঘোষ এবং ৯৮.২ শতাংশ পেয়ে রক্তিমা মাজি রয়েছেন।














তিনি আরো বলেন, এ বছর আসানসোলের ডিএভি মডেল স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর প্রথম ব্যাচের পরীক্ষা ছিল। পরীক্ষার্থীরা প্রথমবারের পরীক্ষায় ভালো পারফর্ম করেছে বা সাফল্য পেয়েছে। পীযূষ প্রসাদ এবং রনিত বার্নওয়াল ৯১.৬ শতাংশ নম্বর পেয়ে যৌথভাবে স্কুলের শীর্ষ স্থান পেয়েছে । ৯০.২ শতাংশ নম্বর পেয়ে এরপরে রয়েছে ।






