ASANSOL

বৃহস্পতিবারেই অভিযানে আসানসোল পুরনিগম,‌ মাইকে চালানো হচ্ছে প্রচার, মেয়রের উপস্থিতিতে বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে হটন রোডে রাস্তার দুপাশে অবৈধভাবে নির্মিত দোকানগুলি বুধবারের মধ্যে সরিয়ে ফেলতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানদারেরা যদি তা না করেন, তাহলে পুর কতৃপক্ষ তা উচ্ছেদ করবে। এই বিষয়ে মঙ্গলবার মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল হটন রোড এলাকা পরিদর্শন করে।

দোকানদারদের বৃহস্পতিবারের আগে তাদের দোকানগুলি নিজেরাই যাতে সরিয়ে নেন, তার অনুরোধ করেন মেয়র। কারণ, হটন রোডে জল নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য একটি ড্রেন তৈরি করা হবে। যার জন্য এই দোকানগুলি সরিয়ে দেওয়া প্রয়োজন।বৃহস্পতিবারের এই অভিযান চালানো নিয়ে বুধবার পুরনিগমে মেয়রের চেম্বারে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। মেয়র বিধান উপাধ্যায়ের সভাপতিত্বে এই বৈঠকে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডু সহ পুরনিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।

এই বৈঠকে আগামীকালের অভিযান সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই অভিযান কিভাবে সম্পন্ন করা হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়ে বিধান উপাধ্যায় বলেন, পুরনিগমের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে হটন রোডের দুপাশে অবৈধভাবে দখল করে তৈরী করা দোকান দোকানদারদের বৃহস্পতিবারের মধ্যে সরিয়ে ফেলতে হবে। যাতে সেখানে একটি ড্রেন তৈরি করা যায়। তিনি বলেন, ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই ড্রেন তৈরি করা হবে। বর্ষাকালে যাতে ওই এলাকায় জল জমে না থাকে, সেজন্য ড্রেনটি তৈরি করা হচ্ছে। এই বিষয়ে মঙ্গলবারই আমার নেতৃত্বে পুরনিগমের একটি দল সেখানকার দোকানদারদের অনুরোধ করে এসেছেন।

মেয়র পূর্ণ আত্মবিশ্বাসী যে বৃহস্পতিবার পুরান তরফে শুরু হতে যাওয়া এই অভিযানে সকলের সহযোগিতা পাবে। তিনি আরো বলেন, পুরনিগম কতৃপক্ষ সকলের ভালোর জন্য এই কাজ করছে। যাতে জল জমা যতদূর সম্ভব এড়ানো যায়।এদিকে, বুধবার দুপুরের পর থেকেই আসানসোল পুরনিগমের তরফে হটন রোডে মাইকে করে প্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে, দোকানদারেরা যেন তাদের দোকান বা দোকানের অংশ রাস্তার পাশ থেকে সরিয়ে নেন। শহরবাসীরা এখন দেখার অপেক্ষায় আছেন যে, সত্যি কি হটন রোড চারপাশ দখল মুক্ত হবে কি না? আদৌও কি তৈরি হবে ড্রেন?

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!