ASANSOL-BURNPUR

বার্নপুরে ড্রেন পরিষ্কারের কাজ শুরু, ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিশ্রুতি পালন বিধায়ক অগ্নিমিত্রা পালের

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ‘পায়ে পায়ে দিদি ভাই’ কর্মসূচির মাধ্যমে নিজের বিধানসভা কেন্দ্রে নিরন্তর জনসংযোগ করে চলছেন।দিন দুয়েক আগে এই কর্মসূচিতে, তিনি বার্নপুরের মসজিদ রোড ধোবি লাইন পরিদর্শন করেন। যেখানে স্থানীয় লোকেরা তাকে এলাকার ড্রেনেজ ব্যবস্থা বা জলনিকাশী নিয়ে গুরুতর সমস্যা সম্পর্কে অবহিত করেন। স্থানীয় মানুষ জানিয়েছেন যে, কাউন্সিলরকে দীর্ঘদিন ধরে অনুরোধ করার পরেও ড্রেনটি পরিষ্কার করা হয়নি। যে কারণে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিধায়ক অগ্নিমিত্রা পাল এলাকার বাসিন্দাদের কাছ থেকে শোনার পরে সমস্যাটিকে গুরুত্ব সহকারে নেন। তিনি দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেই মতো মাত্র ৪৮ ঘন্টার মধ্যে, বিধায়ক তার প্রতিশ্রুতি রক্ষা করেন। জেসিবি মেশিনের সাহায্যে সেই ড্রেন পরিষ্কারের কাজ শুরু করেন। বিধায়কের এই দ্রুত পদক্ষেপের ফলে এলাকার মানুষেরা আনন্দিত ও খুশি ।

তারা বলেন, ওয়ার্ড কাউন্সিলরের যে কাজটি করা উচিত ছিল, তা বিধায়ক নিজেই করছেন। স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ‘পায়ে পায়ে দিদি ভাই’ কর্মসূচিতে অগ্নিমিত্রা পালের এই পদক্ষেপ সাধারণ মানুষের সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে একটি বড় উদাহরণ, তা বলা যেতেই পারে।বিজেপি বিধায়ক বলেন, জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষদের কাছ থেকে সমস্যা শুনে, তা সমাধানের দায়িত্ব রয়েছে। আর এখানে সেই দায়িত্ব পালন করেছি মাত্র।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *