PANDESWAR-ANDAL

পাণ্ডবেশ্বরে একযোগে তিনটি কর্মসূচি ডিসি ইস্টের

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : এবার তৃতীয় দফায় সীমান্তবর্তী এলাকার থানা গুলির মধ্যে অন্যতম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানার নতুন ভাবে গড়ে তোলার বিষয়কে লক্ষ্য করার মাঝেই 32 জন মোবাইল গ্রাহককে তাদের খোয়া যাওয়া মোবাইল ফিরিয়ে দিতে উদ্যোগ গ্রহণ করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ কে সঙ্গে নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট আইপিএস অভিষেক গুপ্তা। বুধবার রাত্রে তিনি ৩২ জন সাধারণ নাগরিক কে তাদের খোয়া যাওয়া মোবাইল ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে ফিরিয়ে দেন।

একই সাথে এই পাণ্ডবেশ্বর থানা এলাকায় সাইবার ক্রাইমের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া সাইবার চক্র থেকে টাকা উদ্ধার করে ৬১ হাজার ৭০০ টাকা তারা গ্রাহকদের হাতে ফিরিয়ে দেন। আর এ সকলের সাথেই দীর্ঘদিনের অস্থায়ীভাবে থাকা পাণ্ডবেশ্বর থানা কে স্থায়ী করার লক্ষ্যে নতুনভাবে জমি পেয়ে সেই অংশকে নতুন ভবন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনাররেট। বুধবার সেই কাজেরও কতটা অগ্রগতি হলো সে বিষয়টিও লক্ষ্য করতে নতুন পুলিশ স্টেশনের কাজের অগ্রগতির বিষয়টি লক্ষ্য করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা সামগ্রিক এই কর্মকান্ডে বিশেষ ভাবে উদ্যোগ নিতে দেখা যায় পাণ্ডবেশ্বর থানার ওসি মানব ঘোষকে।

ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে এক বছরের মধ্যেই খোয়া যাওয়া ৩২ টি মোবাইল গ্রাহকেরা হাতে পেয়ে স্বভাবতই খুশি। আর এই সকলের সাথেই ৬১ হাজার ৭০০ টাকা যা সাইবার ক্রাইমের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নিয়েছিল সাইবার চক্র সেই চক্রের কাছ থেকে এবার টাকা ছিনিয়ে এনে তা চেকের মাধ্যমে সেই গ্রাহককে তুলে দিতে উদ্যোগ নিল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। খোয়া যাওয়া টাকা যে এভাবে তারা ফিরে পাবে সে বিষয়টি জানতে পেরে স্বভাবতই খুশি গ্রাহকেরাও।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!