RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ ৩২ বিঘা বড়দই পুকুর কে জমি দখল ? পরিমাপ করতে বিশেষ টিম

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জ বড়দই এলাকায় ৩২ বিঘা বড়দই পুকুর কে অন্যায় ভাবে ভরাট করে পুকুরের জমি দখল করে নেওয়া হয়েছে ও সেই পুকুরেই রানীগঞ্জের বিস্তীর্ণ অংশের ফ্লাট বাড়ির নালানর্দমার জল গিয়ে মিশছে, যার জেরে ক্রমশই দূষিত হয়ে যাচ্ছে বড়দইয়ের জল, এই অভিযোগ করে বারংবার আসানসোল কর্পোরেশনের রানীগঞ্জ বোর দপ্তরে অভিযোগ জানাই বড়দই এলাকার বাসিন্দারা। শুক্রবার সেই অভিযোগের প্রেক্ষিতেই বিশেষভাবে পরিদর্শন করে এলাকার জমি পরিমাপ করতে হাজির হলেন সার্ভে ডিপার্টমেন্টের বিশেষ টিম।

তারা প্রাথমিকভাবে পুকুরের চারিপাশে যন্ত্রের সাহায্যে পরিমাপ করে যে এলাকাটিকে নির্দিষ্ট করা হয়েছে পুকুর হিসেবে সেই অংশে কোন নির্মাণ মূলক কাজ হয়েছে কিনা সে সকল বিষয়গুলি খতিয়ে দেখেন। একই সাথে কোন কোন অংশ পুকুরের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কি সে সকল অংশে পুকুরের কোন অস্তিত্ব ছিল কিনা তা সার্ভে রিপোর্ট অনুযায়ী তল্লাশি করেন। প্রাথমিক পর্যায়ে সার্ভেয়ার দাবি করেছেন কয়েকটি অংশে জমি ভরাটের বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে সে সকল বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে তবে পুকুরের যে অংশ রয়েছে। সে সকল অংশগুলিতে এখনো কোন নির্মাণ কাজ হয়নি তাই সে সকল জমিগুলিকে পুনরুদ্ধার করা যেতে পারে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য এই অংশে একটি শিশু উদ্যানের গঠন করা হয়েছে যা আসানসোল কর্পোরেশনের তরফেই তৈরি করা হয় সেই উদ্যানটিও পুকুর ভরাট করা অংশে হয়েছে বলেই দাবি। এলাকার বাসিন্দাদের দাবি এলাকা দিয়ে নিকাশি নালা করে নালা নর্দমার জল বাইরে ফেলার বন্দোবস্ত করতে হবে কোন ফ্লাট বাড়ির জল গিয়ে পুকুরে যাতে না পড়ে তার জন্য উদ্যোগ নিতে হবে পৌর প্রশাসনকে যা নিয়ে ব্যবস্থা গ্রহণ না হলে আগামীতে তারা আন্দোলনের পথেও যাবেন বলেই দাবি করেছেন। এখন দেখার সার্ভে রিপোর্ট আসার পর কি ব্যবস্থা গ্রহণ করে পৌর প্রশাসন ও বি এল আরও দপ্তর। উল্লেখ্য এদিন সার্ভেয়ার তার বক্তব্যে দাবি করেন তিন তারিখের মধ্যেই তারা সার্ভে রিপোর্ট দিয়ে দেবেন আগামীতে কি ব্যবস্থা গ্রহণ হয় সেদিকেই তাকিয়ে সকলে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!