ASANSOL-BURNPUR

সেল আইএসপির সিএসআর উদ্যোগ, শুকনো পাতাকে জৈব সার করার ” কম্পোস্টিং মেশিন”র উদ্বোধন

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পরিবেশগত সম্পদের দায়িত্বশীল ব্যবস্থাপনার দিকে আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানা। শুক্রবার বার্নপুরে একটি অত্যাধুনিক জৈব বর্জ্য কম্পোস্টিং মেশিনে সজ্জিত একটি কম্পোস্ট উৎপাদন ইউনিট উদ্বোধন করা হয়। সেল আইএসপির কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর প্রকল্পের আওতায় এই মেশিন বসানো হয়েছে। এই ইউনিটটি শুকনো পাতাকে দরকারী এবং পুষ্টিকর জৈব সার তৈরি করবে ।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি জৈব বর্জ্য কম্পোস্টিং মেশিনের একটি প্রদর্শনীও ছিল। যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জেনারেল ম্যানেজার বা প্রধান মহাব্যবস্থাপক (এইচআর) ইউপি সিং। তার সাথে ছিলেন চীফ জেনারেল ম্যানেজার বা প্রধান মহাব্যবস্থাপক (সিটি সার্ভিসেস) বিজেন্দর বীর।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউপি সিং সামগ্রিক উন্নয়ন এবং সামাজিক কল্যাণের প্রতি সেলের প্রতিশ্রুতি তুলে ধরেন।

তিনি বলেন, এই উদ্যোগ কেবল বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার সমাধানই করে না বরং মাটির উর্বরতা বৃদ্ধি করে। এটি পরিবেশগত দায়িত্বের প্রতি আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায় ।বিজেন্দ্র বীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে বলেন, এই ধরনের সবুজ উদ্যোগই একটি ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে। সেলকে একটি দায়িত্বশীল কর্পোরেট নাগরিক হিসেবে শক্তিশালী করে।পবন কুমার সিং, সহকারী জেনারেল ম্যানেজার বা মহাব্যবস্থাপক (সিএসআর) এবং অভিষেক কুমার শৌর্য, সিনিয়র ম্যানেজার (সিএসআর ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যারা এই প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্থানীয় বাসিন্দারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যারা উৎসাহের সাথে এই পরিবেশগত উদ্যোগকে সমর্থন করেছিলেন।নতুন এই যন্ত্রটি শুকনো পাতাকে জৈব সারে রূপান্তর করবে। যা কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর সমাধান প্রদান করে। যন্ত্রটির সফল প্রদর্শন এবং উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণ এই সবুজ উদ্যোগের ইতিবাচক সূচনা নির্দেশ করে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!