ASANSOL

আসানসোলে এসটিএফের অভিযান পাকড়াও কুখ্যাত অস্ত্র কারবারি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ একটি বড় অভিযানে মুঙ্গেরের কুখ্যাত দুষ্কৃতী মহঃ ফিরদৌস ওরফে লাড্ডুকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে নয়টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে।আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোড় এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মহঃ ফিরদৌস দীর্ঘদিন ধরে বিভিন্ন থানার পুলিশের নজরে ছিল। কিন্তু তাকে ধরতে ব্যর্থ হচ্ছিলো পুলিশ।

File photo

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ ফিরদৌসের গতিবিধিতে নজরদারি চালাচ্ছিলো। শুক্রবার তাদের কাছে গোপন সূত্রে খবর আসে। তারপরই আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে এসটিএফের একটি দল অভিযান চালিয়ে ফিরদৌসকে গ্রেফতার করে। ধৃত ফিরদৌসকে শনিবার আসানসোল আদালতে পেশ করে পুলিশের তরফে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এরপর তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এসটিএফ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে ।ধৃতর কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৯ এমএম, ৭ এমএম এবং দেশি পিস্তল, সঙ্গে বেশ কিছু কার্তুজ।রাজ্য পুলিশের এসটিএফ এখন তদন্ত কর দেখছে, এই অস্ত্রগুলো কি উদ্দেশ্যে কোথা থেকে সংগ্রহ করা হয়েছিলো ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এর পিছনে আর কারা জড়িত থাকতে পারে, তাও এসটিএফ তদন্ত করে দেখছে । বিশেষ করে, ফিরদৌসের সঙ্গে বাংলার কোন কোন ব্যক্তির যোগসূত্র রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে এসটিএফ।

এসটিএফের এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, মহঃ ফিরদৌস ওরফে লাড্ডু একজন মোস্ট ওয়ান্টেড অপরাধী। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের পরিমাণ গুরুতর অপরাধের ইঙ্গিত দেয়। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দিক তদন্ত করে দেখছি।এই গ্রেফতারি রাজ্য পুলিশের এসটিএফের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। রাজ্য পুলিশের এসটিএফের ঐ আধিকারিক আরো বলেন, ধৃতকে জেরা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!