ASANSOL

বিভিন্ন সমস্যা নিয়ে সরর বাউরি সমাজের যৌথ কমিটি, জেলায় -জেলায় হবে ডিএমকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ বাউরি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের যৌথ কমিটির পক্ষ থেকে সোমবার আসানসোলে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে যৌথ কমিটির সাধারণ সম্পাদক রাজবংশী বাউরি বলেন, পশ্চিমবঙ্গ সরকার বাউরি সম্প্রদায়ের উন্নয়নের জন্য বাউরি কালচারাল বোর্ড গঠন করেছে। আমাদের দাবি হলো , এর আওতায় বিভিন্ন জেলায় বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের নামে গ্রন্থাগার তৈরি করতে হবে। বাউরি সম্প্রদায়ের শিশুদের শিক্ষাগত উন্নয়নের জন্য বিনামূল্যে কোচিং সেন্টারের ব্যবস্থা করা হবে।

এর পাশাপাশি তিনি বলেন, খুব শীঘ্রই বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার আধুনিকীকরণ হতে চলেছে। তিনি দাবি করেন যে, সেল আইএসপিতে নিয়োগের ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের, যার মধ্যে বাউরি, হাঁড়ি ডোম সম্প্রদায়ের মানুষরাও রয়েছেন, তাদের অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, কেবল পশ্চিম বর্ধমান জেলায় নয়, সমগ্র বাংলায় ভুয়ো এসসিএসটি সার্টিফিকেটের বন্যা চলছে। যে কারণে প্রকৃত বাউরি সম্প্রদায়ের মানুষেরা সেই সার্টিফিকেটের জন্য সরকারি সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন জেলায় জেলাশাসককে ( ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম) কাছে স্মারকলিপি দেওয়া হবে। তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলাও রয়েছে। খুব শীঘ্রই এই কর্মসূচি নেওয়া হবে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!