ASANSOL-BURNPUR

বার্নপুর নেতাজি সুভাষ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের ১৫ তম সম্বর্ধনা অনুষ্ঠান

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বার্নপুর নেতাজি সুভাষ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ বার্নপুরের ত্রিবেণী মোড়ের সম্প্রীতি ভবনে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করে। আসানসোল পুরনিগমের তৃণমূল কাউন্সিলর তথা সংগঠনের আহ্বায়ক অশোক রুদ্রের উদ্যোগে হওয়া এই অনুষ্ঠানে দশম ও দ্বাদশ শ্রেণীর ২১৫ জন কৃতি পড়ুয়া ও যুব ক্রীড়া প্রতিভার জন্য সম্মানিত করা হয়। নেতাজি সুভাষ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ১৫ তম বছরের। এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সংগঠনকেও তাদের কাজ ও সেবার জন্য সম্মানিত করা হয়। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এই অনুষ্ঠানে সকলেই অশোক রুদ্র এবং নেতাজি সুভাষ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের প্রশংসা করেন। তারা বলেন, এই সংগঠন গত ১৫ বছর ধরে এই এলাকার কৃতি পড়ুয়া, ক্রীড়া প্রতিভা সহ অন্যদেরকে যেভাব উৎসাহিত করে আসছে, তা কোন অংশেই কম নয়। গুজরাটে বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক প্রকাশ করে শত্রুঘ্ন সিনহা বলেন, বৃহস্পতিবার আহমেদাবাদে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। ঘটনার তদন্ত এখনও চলছে। তাই দুর্ঘটনা কেন ঘটেছে সে সম্পর্কে এখনই কিছু বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে তিনি এই দুর্ঘটনার সুনির্দিষ্ট তদন্তের দাবি জানিয়েছেন যাতে দুর্ঘটনার আসল কারণ উদঘাটিত হয়। এর পাশাপাশি তিনি দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারকে সান্ত্বনা দেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!