ASANSOL

আসানসোলে জেলাশাসক কার্যালয়ে সর্বদলীয় বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ২০২৬ সালের বাংলার বিধানসভা নির্বাচনের সময় যতো এগিয়ে আসছে, ততো সমগ্র রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় প্রশাসনের নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। সোমবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে একটি সর্বদলীয় বৈঠক হয়।

এই বৈঠকে জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত জেলাশাসক বা এডিএম ( জেনারেল) শুভাষীনি ই, ওসি ইলেকশন সহ অন্য আধিকারিকরা ছিলেন । এই বৈঠকে জেলার বুথের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়ে কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, আগে একটি বুথে ১৫০০ ভোটার থাকতে পারতেন। কিন্তু এখন সংখ্যাটি কমিয়ে ১২০০ করা হয়েছে। তিনি বলেন, এদিন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন পরিচালনায় সুবিধার্থে বুথের সংখ্যা ন্যূনতম রাখা উচিত।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!