ASANSOL

আসানসোলের সিধু কানু বাস টার্মিনাস পরিদর্শন

পশ্চিম বর্ধমানের জেলাশাসকের নেতৃত্বে প্রশাসনিক দলের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবলম নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক দল শনিবার আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে কালিপাহাড়ি এলাকার সিধু কানু বাস টার্মিনাস পরিদর্শন করেন। এই দলে আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণ বঙ্গ রাজ্য পরিবহন নিগমের (এসবিএসটিসি) ও , আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক , আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান, কাউন্সিলর, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার এবং জাতীয় সড়ক কতৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দলটি এই বাস টার্মিনাস দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাস চালানোর বিষয়টি খতিয়ে দেখেন।পরে জেলাশাসক এস পোন্নাবলম বলেন, এদিন আমরা কালিপাহাড়ি বাস টার্মিনাস পরিদর্শন করেছি। এটিকে বাস পরিচালনার জন্য কিভাবে খুলে দেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব শীঘ্রই এখান থেকে আন্তঃরাজ্য বাস পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। এই উদ্দেশ্যে টার্মিনাসে প্রয়োজনীয় মৌলিক সুবিধাগুলি এদিন পর্যবেক্ষণ করা হয়েছে।

”তিনি আরো বলেন, কিছুদিন আগে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে জেলা প্রশাসন, দক্ষিণ বঙ্গ রাজ্য পরিবহন নিগম, আসানসোল পুরনিগম এবং অন্যান্য প্রশাসনিক দপ্তরের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে কালিপাহাড়ি বাস টার্মিনাস চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিনের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলির অগ্রগতি পর্যালোচনা করা।জেলাশাসক জানিয়েছেন, টার্মিনাসের জন্য রাস্তার কাজ চলছে। স্ট্রিট লাইট বসানো হয়েছে ও সিসিটিভি ক্যামেরাও ইনস্টল করা হয়েছে। তবে, কিছু কাজ এখনও বাকি রয়েছে। এই কাজগুলি সম্পন্ন হওয়ার পরই টার্মিনাসটি পুরোপুরি চালু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এখনও পর্যন্ত এখান থেকে কোন কোন রুটে বাস চলবে, তা চূড়ান্ত হয়নি। এই সিদ্ধান্ত দক্ষিণ বঙ্গ রাজ্য পরিবহন নিগম নেবে। তবে, ঝাড়খণ্ডের দিকে বাস পরিচালনার বিষয়ে প্রাথমিকভাবে চিন্তাভাবনা করা হচ্ছে। অন্যান্য রুটের বিষয়েও এসবিএসটিসি সিদ্ধান্ত নেবে।এই পরিদর্শন এবং আলোচনা কালিপাহাড়ি সিধু কানু বাস টার্মিনাসকে শীঘ্রই জনসাধারণের জন্য খুলে দেওয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গতঃ, বেশ কয়েক বছর ধরে এই বাস টার্মিনাস তৈরী করা হয়েছিলো। কিন্তু এখনো পর্যন্ত তা চালু করা সম্ভব হয়নি।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *