ASANSOL

আসানসোলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ ঘুরলো ইসকনের রথ

দড়ি টেনে ও ঝাঁটা দিয়ে সূচনায় মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* বর্ণাঢ্য ও রঙিন শোভাযাত্রা সহকারে আসানসোল শহরে ঘুরলো আসার ইসকনের রথযাত্রা। এদিন বিকেল চারটে নাগাদ রীতি মেনে পুজো হওয়ার পরে আসানসোলের এসবি গরাই রোডের বেণীমাধব নগর থেকে আসানসোল ইসকনের রথযাত্রা বেরোয়। দড়ি টেনে ও ঝাঁটা দিয়ে এট সূচনা করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। অন্যদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, শচীন রায়, অরুণ শর্মা, রবীন্দ্র পাসারি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।

আসানসোল ইসকনের পক্ষ থেকে প্রভু দয়াচন্দ্র দাস বলেন, এবারের ভক্ত সমাগম গত বছরের ভক্ত সমাগম কেউ ছাপিয়ে গেছে। মানুষের এই জগন্নাথ মহাপ্রভুর প্রতি ভক্তি সমাজের সর্বস্তরে আনন্দ প্রদান করে।বেণীমাধব নগর থেকে শুরু হওয়া এই রথযাত্রা এসবি গরাই রোড, নুরুদ্দিন রোড, জিটি রোড, বিএনআর ব্রিজ, আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড় হয়ে এসবি গরাই রোডের বুধা ফুটবল ময়দানে এসে শেষ হয়। আগামী ৫ জুলাই উল্টোরথের দিন পর্যন্ত এই বুধা ফুটবল ময়দানে এই রথ থাকবে।

রথযাত্রা উপলক্ষে এই বুধা ফুটবল ময়দানে বসেছে মেলা। মেঘলা আবহাওয়া ও দফায় দফায় বৃষ্টিকে উপেক্ষা করে এদিন আসানসোল ইসকনের রথযাত্রা পাশাপাশি আসানসোল শহরের পাশাপাশি গোটা শিল্পাঞ্চল জুড়ে ধুমধামের সঙ্গে পালিত হয় রথযাত্রা। বিভিন্ন পাড়ায় ও রাস্তায় নামে রথযাত্রা। তাতে কচিকাঁচাদের পাশাপাশি সব বয়সের মানুষেরা অংশ নেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!