ASANSOL

আসানসোলে নরেন্দ্র কাপ ফুটবল উদ্বোধনে সুকান্ত মজুমদার, এসআইআর নিয়ে কটাক্ষ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বার্নপুরে দলের এক কর্মসূচিতে যোগ দিতে ঘোষণা করেছিলেন যে, বৃহস্পতিবার থেকে রাজ্যে নরেন্দ্র ফুটবল কাপ শুরু হবে। সেই মতো এদিন আসানসোলের রেলপারের ধাদকা পলিটেকনিক মাঠে নরেন্দ্র ফুটবল কাপ শুরু হয়। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ডঃ সুকান্ত মজুমদার মাঠে ফুটবলে কিক মেরে এই প্রতিযোগিতার প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেক প্রশ্নের উত্তর দেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের প্রস্তাব দিয়েছেন যে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআরের জন্য রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডকেও একটি নথি হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এর উত্তরে ডঃ মজুমদার বলেন, এটা একেবারে হাস্যকর। অনেকটা মামার বাড়ির আবদারের মতো। কারণ স্বাস্থ্যসাথী কার্ডটি জনগণকে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য ব্যবহার হয়। যদিও, রাজ্য সরকারের দেওয়া এই কার্ড দিয়ে বাংলার কোন হাসপাতালে চিকিৎসা হচ্ছে না। সবাই ফিরিয়ে দিচ্ছে। ভোটার তালিকায় এসআইআরের সাথে এর কোনও সম্পর্ক নেই।

তিনি বলেন, আসলে, যখন থেকে ঘোষণা করা হয়েছে যে বাংলায় ভোটার তালিকার এসআইআর হবে ও ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হবে, তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের মেজাজ হারিয়ে ফেলেছেন। তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তাই তারা এই ধরণের ভিত্তিহীন প্রস্তাব দিচ্ছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, বিজেপি নরেন্দ্র ফুটবল কাপকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস স্বামী বিবেকানন্দ কাপ আয়োজন করবে। এই বিষয়ে ডঃ সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের কাজ বিজেপির নকল করা। কিন্তু নকল জিনিস ভালো নয়। অনেকটা চিনের জিনিসের মতো। তিনি বলেন যে নরেন্দ্র বিজেপির সাথে ভালোভাবে মানানসই। যআসানসোলে নরেন্দ্র কাপ ফুটবল উদ্বোধনে সুকান্ত মজুমদার, এসআইআর নিয়ে কটাক্ষদি তৃণমূল কংগ্রেসকে কারও নামে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করতে হয়, তাহলে তারা বালি কাপ, কয়লা কাপ, গরু কাপ করুক। নিদেনপক্ষে ভাইপো কাপ আয়োজন করতে পারে তারা।

এদিন সকালে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য হাওড়ায় নরেন্দ্র ফুটবল কাপ উদ্বোধন করতে যান, তখন তার গাড়ি ঘেরাও করে, বিক্ষোভ দেখানো হয়। এই বিষয়ে, ডঃ মজুমদার বলেন, এটা তৃণমূল কংগ্রেস করিয়েছে। কারণ, এইসব করা তৃনমুল কংগ্রেসের সংস্কৃতি। আমি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় গেছিলাম , তখন আমার সাথেও একই রকম কিছু করা হয়েছিল। কিন্তু বিজেপি নেতারা এই সমস্ত বিষয়ে ভয় পাবেন না। তিনি স্পষ্ট করে বলেন, যদি তৃণমূল নেতা ও মন্ত্রীদের মাথার উপর থেকে পুলিশ সরিয়ে দেওয়া হয়, তাহলে দলের প্রচার করার জন্য তারা পাঁচজন লোক পাবে না। তিনি কটাক্ষ করে বলেন, যদি পুলিশ না থাকে, তাহলে আসানসোলের মন্ত্রী মলয় ঘটক দলের প্রচারে এখানে বেরোতে পারবেন না। একই সাথে, ডঃ মজুমদার আবারও এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় সেনা বাহিনীকে অপমান করার জন্য আক্রমণ করেন। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী কাউকে ভয় পায়না। তারা দেশের সীমান্ত পাহারা দেন। দেশের জন্য গুলি খান। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম বার দেশের সেনাবাহিনীকে নিয়ে এমন কথা বলছেন , এমনটা নয়। এর আগে তিনি অনেকবার এমন কথা বলছেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!