PANDESWAR-ANDAL

চলো যাই পুজোর বাজার”, অভিনব উদ্যোগ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর

বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়/ সার্থক কুমার দে : * মহাপঞ্চমীতে বিধায়ক নিজে ৮০০ জন ক্ষুদেদেরকে নিয়ে পুজোর বাজারে। শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর বাজারে প্রায় ৮০০ জন কচিকাঁচাদেরকে নিয়ে ( যেমন খুশি কিনতে পারো ) বিভিন্ন দোকানে দোকানে নিজেদের পছন্দমতো বাজার করালেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। স্বভাবতই বিধায়কের এই অভিনব উদ্যোগে খুশি কচিকাঁচা থেকে তাদের মা-বাবারাও।

শ্রাবণী মন্ডল নামে এক অভিভাবক বলেন, আমাদের বিধায়ক আমাদের অভিভাবক। পুজো এলেই তিনি শুধু কচিকাঁচা নন, পাণ্ডবেশ্বরের ৬০ হাজার মা ও বোনেদের হাতে শাড়ি তুলে দেন। এটাই পাণ্ডবেশ্বরের সংস্কৃতি। যা কোথাও দেখা যায় না।এই প্রসঙ্গে বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর সংস্কৃতির মেলবন্ধনের জায়গা। আমরা পাণ্ডবেশ্বরে দূর্গাপূজো , ঈদ, ছট, কালিপূজো, সব পুজো ও উৎসবে একে অপরের সঙ্গে আনন্দে কাটাই। তাই বাচ্চাদের কথা আমি চিন্তা করেছি। নিজের পছন্দমতো যেমন খুশি তারা জামা কাপড় কিনুক, এটাই তাদের আনন্দ। আমি তো তাদের সঙ্গে ছিলাম মাত্র।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!