রানীগঞ্জে নজরদারি বাড়াতে বিধায়ক তহবিল থেকে আরো ৭০ টি সিসিটিভি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : লক্ষ্মীবারে রানীগঞ্জের ধনলক্ষ্মী হেফাজতে রাখার লক্ষ্যে এবার রানীগঞ্জের নিরাপত্তাকে আরো আটোসাটো করার লক্ষ্যে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে, রাণীগঞ্জ এলাকার নজরদারির জন্য সিসিটিভি দেওয়ার অনুরোধ জানালে দীর্ঘ প্রায় এক বছর পর সেই অনুরোধের প্রেক্ষিতে রানীগঞ্জ থানা এলাকায় ৭০ টি অংশে নুতন করে সিসিটিভি লাগানোর জন্য ১৪ লক্ষ ৭৯ হাজার ১২৫ টাকা বিধায়ক তহবিল থেকে ২০২৪২৫ অর্থবর্ষে প্রদান করার উদ্যোগ নিলেন।














উল্লেখ্য ইতিমধ্যেই রানীগঞ্জ এলাকার বিভিন্ন অংশে করা নিরাপত্তা রাখার জন্য প্রায় 60টিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, একই সাথে রানীগঞ্জের তিনটি পুলিশ ফাঁড়ি এলাকায় নজরদারির জন্য সিসিটিভি দিয়ে বেশ কয়েকটি অংশ মুড়ে ফেলা হয়েছে। যার মধ্যে রানীগঞ্জের বল্লভপুর ফারি এলাকায় রয়েছে সব দেখে বেশি সংখ্যক ক্যামেরা জানা গেছে সেখানে প্রায় ৪১ টিরও বেশি ক্যামেরার মাধ্যমে নজরদারি রাখা হয়েছে। এই এলাকাটি দুই জেলার সীমান্তবর্তী অংশ থাকায় এখানে নজরদারি অনেকটাই জোরালো রয়েছে যার জন্য বেশ কয়েকটি জোরালো ক্যামেরা রাখা হয়েছে নজরদারি রাখতে।
সেখানেই 60 নম্বর জাতীয় সড়ক ও 19 নম্বর জাতীয় সড়কের ওপর অবস্থিত পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকাতে প্রায় 15 টি সিসিটিভি ক্যামেরা রয়েছে যার মধ্যে বেশ কয়েকটি জোরালো নজরদারির ক্যামেরাও রয়েছে। সেখানেই নিমচা ফাঁড়ি এলাকায় 17টি সিসিটিভি ক্যামেরা। জানা গেছে রানীগঞ্জ থানার অন্য সব এলাকাগুলিতেও আগামীতে যাতে নজরদারি আরো বেশি বাড়ানো যায় তার জন্য সেসব অংশে আরো বেশি সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হবে। তবে প্রাথমিক পর্যায়ে রানীগঞ্জ থানা এলাকার শহর অঞ্চলের বিভিন্ন অংশে নজরদারি রাখার লক্ষ্যে বিধায়ক তহবিলে এই সিসিটিভি ক্যামেরা লাগানো রানীগঞ্জের বিভিন্ন প্রান্তে পুলিশের নজর আরো জোরদার হবে ও দ্রুত ব্যবস্থা গ্রহণ হবে বলে মনে করছেন রানীগঞ্জ শহরবাসি।


