SIR 2025 : আসানসোলে মহকুমাশাসকের উপস্থিতিতে তিন বিধানসভার সর্বদলীয় বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের এসডিও অফিস বা মহকুমাশাসকের (সদর) কার্যালয়ে বৃহস্পতিবার ২৮১ আসানসোল উত্তর, ২৮০ আসানসোল দক্ষিণ এবং ২৮২ কুলটি বিধানসভার জন্য বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ( স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত সকল স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয়।














এই বৈঠকে আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে ইনুমেরেশন ফর্মের পদ্ধতি, বিতরণ এবং ফর্ম ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের কি নির্দেশ আছে, তা বিস্তারিত ভাবে বলা হয়েছে বলে জানান মহকুমাশাসক (সদর)।

