সিলিন্ডারে আগুন, জখম গৃহবধূ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : সিলিন্ডারে আগুন লেগে জখম হলো এক গৃহবধূ । শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ ঘটনাটি ঘটে উখরা পঞ্চায়েতের সৌমন্ডল পাড়ায় । জখম মহিলার নাম মমতা সাউ । প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যেবেলায় রান্নার জন্য গ্যাস জ্বালানোর সময় পাইপ থেকে গ্যাস লিক হওয়ায় আগুন ধরে যায় । আগুনের লেলিয়ান শিখাতে মমতা দেবীর শরীরের একাংশ পুড়ে যায় ।














সেই সাথে বিদ্যুৎ সরঞ্জাম সহ ঘরের বেশ কিছু জিনিসপত্র পুড়ে ক্ষতি হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা । প্রতিবেশীরা জখম মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাই উখড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে ।





